বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইমরান

0

আন্তর্জাতিক ডেস্ক : রেহামের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর ইমরান খান সম্পর্কে অনেক কথা এসেছে মিডিয়ায়। রেহামই তার সম্পর্কে এসব বলছিলেন। কিন্তু এ নিয়ে নিরবই ছিলেন তিনি। কোথাও টু-শব্দটি করেননি। তার নিরবতায় বিস্মিত হয়েছেন অনেকেই। কারণ অভিযোগগুলো তার বিরুদ্ধে একতরফাই করা হচ্ছিল।এ বার মুখ খুললেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার।

তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি ও তার পরিবার নাকি রেহামকে রান্না করতে বাধ্য করতেন। এমনকী তারা চাইতেন রেহাম সারাক্ষণ বাড়িতে থাকুক, ঘর সংসার সামলাক। বিবাহ-বিচ্ছেদের পর এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন স্বয়ং রেহাম। ইমরান এর কোনো জবাবই দেননি।

অবশেষে টেলিভিশনের এক অনুষ্ঠানে এই প্রসঙ্গটি ওঠায় ইমরান দাবি করেন, তার বিরুদ্ধে যে সব রটেছে তা সম্পূর্ণ মিথ্যা। এর কোনও ভিত্তি নেই। তাকে কালিমালিপ্ত করার জন্যই এই কাজ করা হয়েছে। তিনি কখনও-ই এ ধরনের কথা বলতে পারেন না বলেও দাবি করেন ইমরান। টেলিভিশনে এই বক্তব্যর মধ্যদিয়ে ইমরান এই প্রথম তার বিরুদ্ধে তোলা রেহামের অভিযোগের প্রতিবাদ করলেন।

প্রসঙ্গত, ২০১৫-র জানুয়ারিতে বিবিসি-র প্রাক্তন সাংবাদিক রেহাম খান ইমরানকে বিয়ে করেন। দশ মাস কাটতে না কাটতেই গত ৩০ অক্টোবর রেহামের সঙ্গে ছাড়াছাড়ির কথা ঘোষণা করেন ইমরান। এমনকী রেহামের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ইমরানের রাজনৈতিক ব্যাপারে তিনি নাকি নাক গলাতে শুরু করেছেন। এর পরই এক সাক্ষাত্কারে বিবাহ-বিচ্ছেদের প্রসঙ্গ উঠলে রেহাম তার স্বামী ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.