পাকিস্তানে মার্কেটে হামলায় ২৫ জনের মৃত্যু

0

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের কুররাম এলাকার পারাচিনার শহরের একটি মার্কেটে গত রবিবার ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও ৬২ জন আহত হয়েছে। খবর ডননিউজের।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩৫ কিলোগ্রাম ওজনের বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এ হামলা চালানো হয়। বিপুল সংখ্যক লোক যখন কেনাকাটা করছিল তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর পুরো মার্কেট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই মার্কেটজুড়ে মানুষের দেহাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে দু্টি সশস্ত্র সংগঠন। লস্কর-ই-জাংভি আল আলামি ও আনসারুল মুজাহেদীন উভয় দলই এ হামলা চালানোর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

জাংভি গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, শিয়া সম্প্রদায়ের লোকদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.