খিলগাঁওয়ে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

0

ঢাকা অফিস :: রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ার তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সহায়তায় শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পরিদর্শক মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে।

মাহমুদুল হক জানান, তিলপাপাড়ায় কমিউনিটি সেন্টারের পাশে নির্মাণাধীন তৃতীয় তলার একটি বাড়ির দোতলায় একটি রুমে তুলার গোডাউন ছিল। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি বলেও জানান মাহমুদুল হক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.