মেসিকেই এগিয়ে রাখছেন মারিয়া

0

স্পোর্টস ডেস্ক :: আগামী ১১ জানুয়ারি জুরিখে কার হাতে উঠবে ব্যালন ডি’অর। মেসি-রোনালদো নাকি নেইমার। আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া কিন্তু বলছেন এবার ব্যালন ডি’অর মেসিরই হাতেই থাকবে।

মেসির সঙ্গে জাতীয় দলে খেলেন মারিয়া। অন্যদিকে, রোনালদোর সঙ্গেও দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে খেলেছেন তিনি। এহেন মারিয়া বলছেন, ‘দেখুন মেসি-নেইমার-রোনালদো তিনজনেই গত মৌসুমে দুর্দান্ত খেলেছে। কিন্তু ব্যালন ডি’অরের ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগ জয় একটা বড় ভূমিকা। সেই জন্য মেসিই এগিয়ে। তাছাড়া ও ক্লাবকে ত্রিমুকুট দিয়েছে। ফলে এবার ফিফা’র বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে মেসি অনেক এগিয়ে। রোনালদো কিন্তু বিগত বছরের মতো এবার ফেবারিট নয়।’

অন্যদিকে, মারিয়া মনে করেন যে, ভবিষ্যতে প্যারিস সাঁ জাঁ-তেও খেলতে আসতে পারেন মেসি। কারণ মারিয়ার মতে পেশাদার ফুটবলে টাকাই শেষ বলে কথা। প্যারিসের যথেষ্ট পয়সা আছে মেসিকে ক্লাবে নিয়ে আসার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.