গানে ফিরলেন আসিফ

0

বিনোদন ডেস্ক :: দীর্ঘদিন বাদে ছবিতে প্লে-ব্যাক করছেন আসিফ আকবর। ‘অন্তহীন ভালবাসা’ নামের একটি ছবির গানে তিনি কণ্ঠ দিয়েছেন।

ছবিটিতে থাকা পাঁচটি গানের মধ্যে একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘তোমায় নিয়ে পাড়ি দেব সাত সাগর আর নদী’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। এর কথা লেখার পাশাপাশি সঙ্গীতায়োজন করেছেন প্লাবন কুরাইশি।

বাকি চারটি গানের রেকর্ডিং হবে প্রথম লটের শুটিংয়ের পর।

এ প্রসঙ্গে টনি বলেন, ‘চলতি মাসেই ছবিটির শুটিং শুরু করতে যাচ্ছি। পাঁচটি গানের মধ্যে একটি গানের রেকর্ডিং শেষ করেছি। বাকি গানগুলোর রেকর্ডিং আগামী মাসের মধ্যে শেষ করার ইচ্ছা আছে।’

ধ্রুব মাল্টিমিডিয়ার ব্যানারে শাহেদ ও তন্ময় ছাড়া এতে আরো অভিনয় করবেন সিরাজ হায়দার ও রেহানা জলি। ছবিটি পরিচালনা করেছেন মাহবুব আহসান টনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.