চট্টগ্রামে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

0

চট্টগ্রাম অফিস :: পারিবারিক কলহের জের ধরে চান্দগাঁও শহীদপাড়া কবির মিস্ত্রি কলোনির এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন শাহিন আকতার (২৫)। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, শাহিন আকতারের স্বামী মো. আজাদ। তাদের গ্রামের বাড়ি সাতকানিয়ার পূর্ব গাটিয়াডেঙ্গা। বর্তমানে চান্দগাঁওতে ভাড়া বাসায় থাকে।

শাহিন আকতারের দুলাভাই আবদুল কাদের বলেন, শাহিনের স্বামী কক্সবাজারে দারোয়ানের চাকরি করে। ফাঁকে ফাঁকে টমটম চালায়। শাহিন কালুরঘাট বিসিকের একটি পোশাক কারখানায় চাকরি করতো। তাদের বিয়ে হয়েছিল আড়াই-তিন বছর আগে। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই ছিল।

তিনি আরো জানান, শাহিনের মরদেহ চমেক হাসপাতাল মর্গে রয়েছে। চান্দগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.