রান্নাঘর : খাবার দাবারে ডিম ভাজির জুড়ি নেই। তেমনি এক মজার খাবার ডিমের ওমলেট। তাও যদি হয় সুস্বাদু ইন্ডিয়ান স্পাইসি ডিম ওমলেট- তাহলে তো কথায় নেই। আসুন শিখে নেওয়া যাক স্পাইসি ডিম ওমলেটে তৈরি করার কৌশল
যা যা প্রয়োজন :
ডিম ২টা, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, অলিভ অয়েল ২ টেবিলচামচ, আদা কুচি সামান্য, মরিচ কুচি প্রয়োজনমতো, আলু কুচি ১ টেবিল চামচ, টমেটো কুচি ১ টেবিল চামচ, সবজি (শিম, বরবটি, ফুলকপি, গাজর) মিহি কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পনির ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন :
পনির ও অলিভ অয়েল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার ফ্রাই প্যানে অলিভ অয়েল গরম হলে মিশ্রণটি ঢেলে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ ভাজা হলে ওমলেটের ওপর পনির দিয়ে জ্বাল কমিয়ে দিন। পনির গলে গেলে নামিয়ে আনুন। ব্যাস হয়ে গেল, সুস্বাদু ডিম ওমলেট।
