বিষমুক্ত মটরসুটি চাষের দ্বিগুন ফলন

0

কৃষিসংবাদ : যশোরের শার্শা বেনাপোলে বিষমুক্ত সবজি মটরসুটি চাষ হয়েছে দ্বিগুন। অল্প খরচে পাঁচগুন লাভ হয় মটরসটি চাষে। চলতি মৌশমে মটরসুটির ফলনও হয়েছে ভাল। মটরসুটি চাষে কৃষকরা হচ্ছেন লাভবান হাওয়ায় বাড়ছে চাষ।

গত বছর ২০ হেক্টর জমিতে হয়েছিল মটর সুটির চাষ। চলতি মৌসুমে উপজেলায় পঞ্চাশ হেক্টর জমিতে মটর সুটির চাষ হয়েছে। দিন দিন বাড়ছে মটরসুটির চাহিদা। খাইতে সুস্বাদু পুষ্টিগুনে ভরা মটর সুটি চাহিদা বাড়ছে দিন দিন। সার কীটনাশক ও পানি ছাড়ায় হয় মটরসুটি।

প্রতি বিঘায় ২হাজার টাকা খরচ করে বিষমুক্ত মটরসুটি বিক্রি করে পাওয়া যায় ২০হাজার টাকা। ফলন হয় বিঘায় ৭থেকে ১০মন জানায় চাষীরা। মটরসুটি চাষ লাভবান হওয়ায় যশোরের শার্শা বেনাপোল নাভ্রান বাগআচড়া ডিহি ও গোগ্লাএলাকায় চলতি মৌসুমে বেড়েছে মটর সুটির চাষ। এবার ফলন হয়েছে ভাল। এলাকার চাহিদা মিটিয়ে শার্শায় উৎপাদিত মটরসুটি রফতানি হয় দেশের বিভিন্ন জেলা শহরে। প্রতিকেজি মটরসুটি বিক্রি হচ্ছে ঘাট থেকে ৭০টাকায়।

চাষী নোমান মিয়া জানান ,লাভ হয় মটরসুটি,সবজি খেতে সেচ বিষ সার কিছুই লাগেনা। পাঁচগুন লাভের ফসল মটরসুটি। এবার ভালো ফলন হয়েছে,লাভবান তারা,আগামীতে আরো জমিতে মটরসুটির চাষ করবেন বলে জানান।

কুষক হোসেন জানান, মটরসুটি চাষ লাভবান হওয়ায় এবার বেড়েছে চাষ। মটসুটি চাষে লাভ গুন হওযায় ধান পাট আখ ছেড়ে তারা বাড়িয়েছেন মটরসুটি চাষ।

নাভারন বাজার থেকে মটরসুটি যায় বিভিন্ন জেলা শহরে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.