ক্রীড়া সংগঠক আল্লামা ইকবালের নামাজের জানাযা অনুষ্ঠিত

0

 চট্টগ্রাম অফিস  :    জাসদ নেতা , ক্রীড়া সংগঠক ও রাজনীতিক আল্লামা মো. ইকবালের দ্বিতীয় নামাজের জানাযা আজ  মঙ্গলবার  সকালে লালদীঘি ময়দানে  অনুষ্ঠিত হয়  পরে হাটহাজারী উপজেলার ধলই গ্রামের নিজ বাড়িতে বাদ যোহর তৃতীয় নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে ।  গতকাল সোমবার সকাল ১০ টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি । (ইন্নালিল্লাহি ওয়া…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। সংগঠক আল্লামা মোহাম্মদ ইকবালের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ।

আল্লামা মোহাম্মদ ইকবালের মৃত্যুতে সিটিনিউজবিডি পরিবার গভির শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.