ব্যতিক্রমী চরিত্রে অমিত হাসান

0

বিনোদন ডেস্ক : একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসানকে এখন প্রায়ই দেখা যায় নেতিবাচক ভূমিকায়। তবে দীর্ঘদিন পর আবারো কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। তার নতুন চলচ্চিত্র ‘মায়া’তে ব্যতিক্রমী এক চরিত্রে দেখা যাবে অমিত হাসানকে।

সিনেমায় তাকে দেখা যাবে তৃতীয় লিঙ্গের একজন হিসেবে। সিনেমার কাহিনীতে দেখা যাবে, তৃতীয় লিঙ্গের একজন মানুষ মায়া অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার। এ কারণে তাকে জীবন পর্যন্ত দিতে হয়। অতৃপ্ত মায়ার আত্মা ভর করে এক তরুণের ওপর। তার মধ্য দিয়ে শত্রুর ওপর প্রতিশোধ নেয় মায়া। সিনেমার সেই মানুষটি হলেন অমিত হাসান। সম্প্রতি সিনেমাটির মহরতে তিনি হাজির হন মায়ার সাজে।

এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘খলনায়ক নয়, ইতিবাচক একটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। অ্যাকশনের পাশাপাশি পুরো সিনেমায় আমার সাজসজ্জায় থাকছে বৈচিত্র্য। এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। আকাশ আচার্য পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন সাইমন সাদিক ও আইরিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.