রকের বিপরীতে অভিনয় প্রিয়াঙ্কা

0

বিনোদন ডেস্ক : হলিউডে ভালোভাবেই অভিষেক হয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। এমনকি পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন তিনি। যা নিয়ে বলিউডও গর্বিত। বিশ্ব নন্দিত রেসলার ‌‘দ্য রক’ নামে পরিচিত হলিউডের জনপ্রিয় অভিনেতা ডুয়াইন জনসনের বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। নিঃসন্দেহে এ খবরটি তার জন্য অত্যন্ত সুখবর।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ডুয়াইন জনসনের নতুন সিনেমা বেওয়াচ-এ দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। এছাড়া সিনেমায় থাকছেন জ্যাক এফরন, অ্যালেজান্ড্রা ডাডারিও এবং কেলি রোহরবাচ। সিনেমাটি তৈরি করা হচ্ছে নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ বেওয়াচ এর কথা মাথায় রেখে।

বেওয়াচ সিনেমাটি পরিচালনা করবেন হরিবল বসেস এবং আইডেনটিটি থিফ খ্যাত পরিচালক সেথ গর্ডন এবং প্রযোজনায় রয়েছেন ডুয়াইন জনসন। এছাড়া প্রযোজনায় আরো আছেন মাইকেল বার্ক, গ্রেগ বোনান, বেউ ফ্লিন, জ্যানি গার্সিয়া, ইভান রেইটম্যান এবং ডগলাস সোয়ার্টজ।

সিনেমাটির চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন ফ্রাইডে দ্য থার্টিন্থ খ্যাত ড্যামিয়েন স্যানন এবং মার্ক সুইফট। শোনা যাচ্ছে সিনেমাটি কমেডি ঘরানার হবে। সিনেমাটিতে পামেলা অ্যান্ডারসন এবং ডেভিড হ্যাসেলহোফ থাকছেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

১৯৯১ সালে আবারো ফিরে আসে বেওয়াচ এবং চলে প্রায় এক দশক ধরে। নতুন বেওয়াচে নেওয়া হয়েছিল ইয়াসমিন ব্লেথ এবং পামেলা অ্যান্ডারসনকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.