চট্টগ্রাম অফিস : কাস্টমস দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কাস্টমস হাউসের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।
এই শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারেকবিল্ডিং মোড় ঘুরে পুনরায় কাস্টমস হাউসের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
শোভাযাত্রায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সদস্য (আয়কর: লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) ড.মাহবুবুর রহমান, আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৬ উদযাপন কমিটির আহ্বায়ক কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম কাস্টমস কমিশনার হোসেন আহমদ, অতিরিক্ত কমিশনার আজিজুর রহমানসহ কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়েছেন।
দিবস উপলক্ষে কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করবেন কাস্টমস কমিশনার হোসেন আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আ জ ম নাছির উদ্দিন। সভায় আরো উপস্থিত থাকবেন সংসদ সদস্য এমএ লতিফ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর: লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) ড.মাহবুবুর রহমান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এবারের বিশ্ব কাস্টমস দিবসের প্রতিপাদ্য বিষয় ‘ডিজিটাল কাস্টমস: প্রোগ্রেসিভ এনগেজম্যান্ট’ বিষয়ে মূল প্রবদ্ধ উপস্থান করবেন সৈয়দ গোলাম কিবরিয়া।
