জুবায়ের সিদ্দিকী,সিটিনিউজবিডি : আবাসিক, বানিজ্যিক, শিল্প ও সিএনজি প্ল্যান্টে গ্যাস সংযোগে চট্টগ্রাম এগিয়ে থাকলেও এখন বাসাবাড়ীতে গ্যাসের চুলা জ্বলছেনা। সিএনজি ষ্টেশনে দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইন। চট্টগ্রামের প্রায় আবাসিক এলাকায় এখন গ্যাসের চাহিদা অনুযায়ী গ্যাস সরবাহ নেই। মানুষ কষ্টে ও দুভোগে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কোন মাথাব্যাথা নেই।
ঢাকা ও চট্টগ্রামে এই গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। চট্টগ্রাম শহরে সিএনজি ষ্টেশনে ঘুরে দেখা গেছে, গ্যাসের চাপ কম থাকায় গ্যাস সরবারহ করতেও দীর্ঘ সময়ের প্রয়োজন হচ্ছে। বাসা বাড়ীতে মোটেই গ্যাসের চুলা জ্বলছে না। এতে করে মানুষ পড়েছে বিড়ম্বনায়। কর্ণফুলি গ্যাস বলছে, এ সংকট থাকবেনা।
