চসিকের ৫শত সেবকদের মাঝে কম্বল বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে বেইস টেক্সটাইল মিলস লি: সিটি কর্পোরেশনে কর্মরত ৫শত সেবকদের মাঝে নতুন কম্বল প্রদান করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এতে প্রধান অতিথি ছিলেন।

শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেইস টেক্সটাইল মিলস লি: এর স্বত্তাধিকারী ও চেয়ারম্যান প্রকৌশলী মনোয়ার শাহাদাত (শোভন)। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। এতে ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সচিব রশিদ আহমদ, বেইস টেক্সটাইল মিলস লি: এর সিও সদরুল আলম চৌধুরী, ডিজিএম উত্তম কুমার দত্ত, শিমুল বরণ শর্মা, এসএম রাশেদ, ড. মো. হারুনউর রশিদ, ব্যবস্থাপক আক্তার জামান, নুর আহমেদ খান, সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান ছিদ্দিকী, পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম, সিবিএ’র সহ সভাপতি ফরিদ আহমদ।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম। অনুষ্ঠানে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বেইস টেক্সটাইল মিলস লি: প্রদত্ত ৫শত কম্বল চসিক এর সেবকদের হাতে হাতে তুলে দেন। শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সেবক সহ সিটি কর্পোরেশনের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিত করা হবে। বিনিময়ে সকলকে সততার সাথে শতভাগ কর্তব্য পালন করতে হবে।

………….জেএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.