টাইব্রেকারে জিতে ফাইনালে লিভারপুল

0

খেলাধুলা : স্টোকসিটি ও লিভারপুলের মধ্যকার সেমিফাইনালটি দুই লেগ মিলে ১-১ গোলে সমতায় শেষ হয়। ম্যাচটি নিস্পত্তি হয় টাইব্রেকারে। আর মঙ্গলবার আনফিল্ডে টাইব্রেকারে স্টোকসিটিকে ৬-৫ গোলের ব্যবধানে হারিয়ে ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালের খেলা নিশ্চিত করেছে উঠেছে ইয়ুর্গেন ক্লুপের দল।

প্রথম লেগে প্রতিপক্ষ স্টোকসিটির মাঠে ১-০ জয় তুলে নেয় লিভারপুল। কিন্তু দ্বিতীয় লেগ ঘরের মাঠ আনফিল্ডে অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও সুবিধা করে উঠতে পারেনি তারা। সফরকারী স্টোকসিটির হয়ে একমাত্র গোলটি করেন মার্কো আরনাটোভিচ। খেলার ৪৫ মিনিটে সতীর্থ মামাদু সাখোর বাড়িয়ে দেওয়া বলটি পায়ের আলতো ছোঁয়ায় লিভারপুলের জালে জড়ান আরনাটোভিচ। আর তাতে দুই লেগ মিলে ১-১ ব্যবধানে সমতায় ফেরে স্টোকসিটি। এরপর ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে অবশ্য গোল মিস করেছেন দু’দলের খেলোয়াড়ই। তবে ব্যবধানটা হয়েছে মিসের সংখ্যায়।

ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ এভারটন অথবা ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে আজ (২৭ জানুয়ারি) রাত ১.৩০ মিনিটে এভারটনের মুখোমুখি হবে প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা ম্যানুয়েল পেলেগ্রিনির দল ম্যানসিটি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.