গাজীপুরে মার্কেটে অগ্নিকাণ্ড,১৩ দোকান পুড়ে ছাই

0

ঢাকা অফিস : রাজধানী গাজীপুর কোনাবাড়িতে একটি মার্কেটে আগুনে ১৩টি দোকান ও মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার রাত ৪টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস বিভাগ জানায়, রাত ৪টার দিকে কোনাবাড়ির মন্ত্রী মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকানের মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানদারদের। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.