বাওয়া স্কুলে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাবলু

0

চট্টগ্রাম: বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে (বাওয়া) পাঁচ কোটি টাকা ব্যয়ে পাঁচতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য জিয়াউদ্দীন আহমেদ বাবলু।

রোববার দুপুরে কলেজের শিক্ষা প্রকৌশল অধিপ্তরের অর্থায়নে নির্মিতব্য এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এছাড়া কলেজের পাঁচ তলা ভবনের সম্প্রসারিত নির্মাণ কাজের উদ্বোধনও করেন জিয়াউদ্দিন বাবলু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জিয়াউদ্দীন আহমেদ বাবলু বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষাকে কাজে লাগিয়ে উন্নত জাতি গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। নারী শিক্ষার প্রসারে সরকার কাজ করে যাচ্ছে।

শিক্ষার গুণগত মান উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। পরে পাঁচ তলা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস আনোয়ারা বেগম, এডহক কমিটির অভিভাবক সদস্য মোরশেদুল আলম, এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী, জাফর সাদেক, সাংবাদিক মনজুর কাদের মনজু, প্রকৌশলী মৃদুল বণিকসহ কলেজের শিক্ষক-শিক্ষিকারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.