মিরসরাইয়ে অধ্যক্ষ কবির হোসেন চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত

0

মিরসরাই প্রতিনিধি: সদ্য প্রয়াত প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন অধ্যক্ষ কবির হোসেন চৌধুরীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) কলেজ মিলনায়তনে শোকসভা সম্পন্ন হয়।

শোকসভায় বর্তমান অধ্যক্ষ নুরুল আফছারের সভাপতিত্বে এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক মোহাম্মদ শেখ ফরিদের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক, খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য ডা. গিয়াস উদ্দিন, সহকারী অধ্যাপক শ্যামল বড়–য়া, প্রভাষক আবছার উদ্দিন, আমিনুর রসূল, কামাল উদ্দিন, শিমুল কান্তি ভৌমিক প্রমুখ।

শোকসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ব্যবসায় শিক্ষা শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, গীতা পাঠ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বসুদেব দাস এবং ত্রিপিটক পাঠ করেন প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমন বড়ুয়া। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে সুনামের সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন কবির হোসেন চৌধুরী। সম্প্রতি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.