সকল স্বাধীনতা এখন বাকশালে বন্দী : রিজভী

0

সিটিনিউজবিডি : বর্তমান সরকার জনরোষে উৎখাত হওয়ার আগাম প্রতিক্রিয়ায় গুম, খুন, নিখোঁজ করা ও বিচার বহির্ভূত হত্যার ধারাবাহিক রক্তাক্ত লোমহর্ষক ঘটনা ঘটিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্নত মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভয়াবহ সামাজিক নৈরাজ্য, গণতন্ত্রের বিনাশ, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ফাঁসে আটকে যাবার ভয়ে সরকার রাষ্ট্রক্ষমতা বেআইনীভাবে জোর করে ধরে রেখেছে। রোববার দুপুরে নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

রিজভী বলেন, ভোট, নির্বাচন, কথাবলা, সমালোচনা ও প্রতিবাদ, লেখা, প্রকাশ করা, চলাফেরা, সংবাদপত্রের স্বাধীনতাসহ মানুষের সকল স্বাধীনতা এখন সরকারের বাকশালে বন্দী। মানুষের অধিকার শব্দটিকে সরকার স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন লজ্জা ঢাকার শেষ সুতাটুকুও বিসর্জন দিয়ে সরকারের ইচ্ছা পূরণে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। একটি স্বাধীন সাংবিধানিক নির্বাচন কমিশনের মর্যাদার প্রাচীর ভেঙ্গে দিয়েছে বর্তমান কমিশন। তাই তাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ উত্থাপিত হলেও তারা বেহায়া’র মতো আচরণ করছেন। এই কমিশনকে এখন গণতন্ত্র ধ্বংসের এক অবিস্মরণীয় ব্যঙ্গ চিত্র হিসেবে জনগণ অবলোকন করছে বলেও তিনি মন্তব্য করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.