অর্থবাণিজ্য: দেশে আরও ৩০টি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এরমধ্যে একটি হবে কুষ্টিয়ায়। আমাদের লক্ষ্য ভারতীয় ব্যবসায়ীদের এ দেশের শিল্পখাতে বিনোয়োগে আকৃষ্ট করা।
রোববার (০৭ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর সচিবালয়ের বাণিজ্য মন্ত্রলায়য়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
এর আগে বাণিজ্যমন্ত্রী ও বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
