খেলাধুলা: ১২তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিলেন মাবিয়া আক্তার সীমান্ত। রবিবার মেয়েদের ভারোত্তোলনে ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন তিনি।
শনিবার পদক প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ একটি রৌপ্য ও বেশ কয়েকটি ব্রোঞ্জ জিতেছল। আর দ্বিতীয় দিনে এসেই স্বর্ণের দেখা পেল লাল-সবুজের কোনো প্রতিযোগী। শনিবার রিনা আক্তারের হাত দিয়ে কুস্তি থেকে প্রথম রুপার পদক জিতেছে বাংলাদেশ। পরে ভারোত্তোলন থেকেই বাংলাদেশকে দ্বিতীয় রুপা এনে দেন ফুলপতি চাকমা। ফুলপতির রুপা এসেছে ৫৮ কেজি ওজন শ্রেণিতে।
আর অল্পের জন্য রুপা হাতছাড়া হয়েছে মোল্লা সাবিরার। এখনো পর্যন্ত ভারোত্তোলনে ও সাঁতারে আরো পাঁচটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
