পরিকল্পিতভাবেই পা রাখছেন সোনম

0

বিনোদন : বলিউড অভিনয়ে সবার মনজয় করেছেন সোনম কাপুর। এবার নতুন খেতাব যুক্ত করতে যাচ্ছেন নিজের নামের পাশে। খুব পরিকল্পিতভাবেই সেই পথে পা রাখেছেন বলিউডের এই নায়িকা।

চলচ্চিত্র পরিচালনায় দক্ষতা দেখাতে চান সোনম। আহামরি প্রেম, যুদ্ধ, হিংসার গল্প নয়। নারীকেন্দ্রিক ছবি বানাবেন বলেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমন সিদ্ধান্তের পেছনে যুক্তিও বাতলেছেন সোনম।

সোনমের ভাষ্য, ‘আমি পরিচালক হতে চাই। আমার মনে হয়, এই ক্ষেত্রটিতে নারীদের আরও এগিয়ে আসা উচিত। আশা করছি, একজন শক্তিশালী নারীর গল্প নিয়ে অচিরেই একটি ছবি পরিচালনা করবো।’

৩০ বছর বয়সী এই সুন্দরী এখন ব্যস্ত ‘নির্জা’র প্রচারণা নিয়ে। ছবিটি মুক্তি পাবে ১৯ ফেব্রুয়ারি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.