বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ডেডপুল

0

বিনোদন : অবশেষে দর্শকের সামনে আসছে ডেডপুল ছবি। আগামীকাল শুক্রবার থেকে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মার্ভেল কমিকসের অতিমানবকে নিয়ে তৈরি নতুন ছবি ‘ডেডপুল’।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের পাশাপাশি ছবিটি আগামীকাল থেকে ঢাকায়ও প্রদর্শিত হবে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার।

‘ডেডপুল’ ছবিতে অতিমানবের চরিত্রে দেখা যাবে হলিউড অভিনেতা রায়ান রেনল্ডকে। সেই ২০০৪ সাল থেকে অপেক্ষায় থাকা রায়ান অবশেষে ডেডপুলের সাজে দর্শকের সামনে আসার সুযোগ পাচ্ছেন। এর আগে এই অতিমানবের একটু ঝলক দেখা গিয়েছিল ‘এক্স-মেন অরিজিনস: উলভারিন’ ছবিতে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.