ঢাকা,সিটিনিউজবিডিঃ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাতে চেয়ারপারসনের গুলশানের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাত পৌনে ১১টায় শুরু হওয়া বৈঠক চলে রাত সাড়ে ১১টা নাগাদ।
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সানাউল্লাহ মিয়া বলেন, ‘ঢাকা বারের নির্বাচনে যাতে জয়লাভ করতে পারি তা নিয়ে একটু আলোচনা হয়েছে।
