উত্তরা থেকে অপহৃত শিশু উদ্ধার, আটক ২

0

ঢাকা,সিটিনিউজবিডিঃ উত্তরা থেকে অপহৃত ৬ বছরের এক শিশুকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অপহৃত শিশুর নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। কোথা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে তাও জানায়নি ডিএমপি।

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। ক্ষুদে বার্তায় বলা হয়েছে, সন্দেহভাজন এ দুই ব্যক্তিকে গাজিপুর ও গাইবান্ধা থেকে আটক করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এ নিয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.