চট্টগ্রাম কলেজের পিকনিক বাসে ককটেল হামলা

0

চট্টগ্রাম : নগরীর বাকলিয়া থানার ফুলকলির মোড় এলাকায় চট্টগ্রাম কলেজের একটি পিকনিক বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের কেনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, ‘চট্টগ্রাম সরকারি কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কলেজ থেকে বান্দরবানে শিক্ষা সফরে যাচ্ছিল। শিক্ষার্থীদের বহনকারী বাসটি ফুলকলির সামনে পৌছালে দুর্বৃত্তরা বাসটিকে লক্ষ করে একটি ককটেল ছুড়ে মেরে পালিযে যায়। তবে এ হামলায় কেউ আহত হয়নি। পরে পোৗণে ১০টার দিকে বাসটি পুলিশের সহায়তায় বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়।’

এদিকে এ ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ি করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি বলেছেন, ‘শিক্ষা সফরের আগ থেকেই হামলা হতে পারে ফেসবুকে এমন প্রচারণা চালিয়েছে শিবির। তাই বাসে ককটেল হামলার ঘটনাটি তারাই ঘটিয়েছে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.