বাউন্সারে লুটিয়ে পড়লেন স্মিথ

0

খেলাধুলা: ক্রিকেট মাঠে খুব বেশি দুর্ঘটনা ঘটছে ইদানীং।ভাগ্যিস, হেলমেট পরে ব্যাট করছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। দ্রুত গতির বল এসে লাগল তার হেলমেটে। ফলে মাটিতেই পড়ে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের আজ দ্বিতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগের শেষ ওভারে বল করছিলেন নিউজিল্যান্ডের নীল ওয়াগনার। তার বাউন্সার সরাসরি এসে লাগে স্মিথের হেলমেটে। সঙ্গে সঙ্গে মাঠে পড়ে যান স্মিথ। ছুটে আসেন টিম ডাক্তার।

তবে পরীক্ষার পরে তাকে ব্যাট করার অনুমতি দেন দলের ডাক্তার পিটার ব্রুকনার। তারপর অবশ্য ব্যাট হাতে ১৩৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক। আউট হন সেই ওয়াগনারের বলেই গুপতিলকে ক্যাচ দিয়ে। অস্ট্রেলিয়া শিবিরে এখনও তাজা ফিল হিউজের মৃত্যু। স্মিথের হেলমেটে বল লাগায় প্রথমে সবাই ভয় পেয়ে গেলেও পরে তাকে ব্যাট করতে দেখে স্বস্তি ফেরে অস্ট্রেলিয়া শিবিরে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.