৩৫ হাজার ডলারে বিক্রি হল চার ইঞ্চি চুল

0

বিনোদন : বিখ্যাত বিটলস ব্যান্ডের সদস্য জন লেননের চার ইঞ্চি চুল নিলামে বিক্রি হয়েছে ৩৫ হাজার ডলারে। যুক্তরাষ্ট্রের ডালাসের হেরিটেজ অকশন জানিয়েছে, ব্রিটেনের স্মারক সংগ্রাহক পল ফ্রেজার এটি কিনেছেন।

রবিবার বিবিসি অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ১৯৬৭ সালে ‘হাউ আই উওন দ্য ওয়ার’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতির জন্য জন লেনন মাথার চুল কাটানোর সময় জার্মান নাপিত চার ইঞ্চি চুল সংগ্রহে রেখে দেন। সেই চুল ২০১৬ সালে এসে কিনলেন পল ফ্রেজার।

১৯৮০ সালে নিউইয়র্কে আততায়ীর হাতে খুন হন জন লেনন।

এই নিলামে জন লেননের চুল ছাড়াও বিটলসের বিখ্যাত চার সদস্যের স্বাক্ষরিত একটি ছবি ৪২ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে। ‘ইয়েস্টারডে অ্যান্ড টুডে’ নামের অ্যালবামটির মূল যে কপি ছিল, সেটি বিক্রি হয়েছে ১ লাখ ২৫ হাজার ডলারে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.