নিজস্ব প্রতিবেদক : রক্ত দিয়ে জীবন বাঁচানোর চেয়ে মহৎ কর্ম আর নেই। মানুষের জীবনে ঔষধ পত্র থেকে শুরু করে সকল প্রকার ডাক্তারী সেবা কিনতে পাওয়া যায় রক্ত এমন একটা জিনিস যা সাধারণত কিনতে পাওয়া যায়না। তাই রক্তের সংকট কাটাতে একজনের বিপদে অন্যজনকে রক্ত দিতে এগিয়ে আসতে হবে। রক্ত দেয়া ও নেয়া উভয়ের পুর্বশর্ত হচ্ছে নিজের গ্রুপ জেনে নেয়া। রক্তের গ্রুপ নির্নয়ের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছেন লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর গভর্ণর লায়ন মোস্তাক আহম্মদ এমজেএফ।
২৭ ফেব্রুয়ারী (শনিবার) লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে এবং আলোসিড়ি ক্লাবের সহযোগিতায় কদমতলীস্থ বায়তুল জান্নাত মসজিদ লেইনে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন।
রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী উদ্ধোধনের প্রাক্কালে আলোসিড়ি ক্লাবের সভাপতি মোঃ এমরান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ মুরাদ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় রক্তব্য রাখেন লায়ন্স জেলার কেবিনেট ট্রেজারার শামসুদ্দিন আহম্মদ সিদ্দিকী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি মোঃ মোরশেদ হোসাইন, ২৩নং ওয়ার্ডের সমাজ সেবক সিরাজুল ইসলাম।
উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারী আবু তাহের ট্রেজারার মামুনুর রশিদ মামুন, লিও জেলার প্রাক্তন সভাপতি লায়ন গাজী মোঃ শহিদুল্ল্যাহ, লিও আবুল খায়ের, লিও সাজ্জাদ আলী, লিও ইরফান উদ্দিন রনি, লিও আবদুল কাদের রিয়াদ,লিও মাহফুজুর রহমান, আলোসিড়ি ক্লাবের শওকত আলী, সালউদ্দিন জাহেদ, নাজুমল হাছান, মোঃ মাসুদ পারভেজ, মোঃ সালাহউদ্দিন, খসরু পারভেজ মুরাদ, জোবায়ের আলী আরাফাত, মোঃ সাঈদ মুরাদ, শাহ আলম মিয়া সবুজ, মিজানুর রহমান হিরু, আনিসুর রহমান মামুন, মোঃ ইমরোজ সোহেল, আলী আকবর নয়ন,রিয়াজ,হিমু,শুভ,আলআমিন,রাব্বি,রিপন,সোহেল,নোমান প্রমুখ নেতৃবৃন্দ।
