চট্রগ্রাম : দক্ষিণ হালিশহর নিউ মুরিংস্থ হাফেজ আব্দুল হক শাহ স্কুলএন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রতি শুরু হয়েছে । সকালে জাতীয় পতাকা,ক্রীড়া পতাকা উত্তোলন করে সপ্তাহ ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি আহম্মদীয়া সরকারী প্রাথমিক বিদ্যাঃ ম্যানেজিং কমিটির সভাপতি হাজ্বী মোঃ হারুনুর রশিদ।
এসময় প্রধান অতিথি হারুন বলেন, শিক্ষার্জন শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে অর্জিত জ্ঞান কাজে আসে না । তাই পড়াশুনার পাশাপাশি ক্রীড়া-শরীরর্চচা জরুরী ।তিনি শহিদ দিবস ও মাতৃভাষার প্রতি ভবিষ্যত প্রজন্মদের জানানো সঠিক ইতিহাস তুলে ধরে তা পালনের আহবান জানিয়েছেন ।
স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এস.এম জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন-পরিচালক মোঃ মহিউদ্দিন,এম. কামাল উদ্দিন,ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা,এম.এ.সবুর সরোয়ার,শিক্ষীকা মিসেস হুমায়োরা বেগম। সিনিয়র শিক্ষক সুমন সেনগুপ্তের পরিচালনায়ে উদ্বোধনী দিনে ছেলে-মেয়েদেও ১০০/২০০ মিটার দৌড়,মার্বেল চামচ ,দড়ি লাফ ,বিস্কুট দৌড়,ভাষাজ্ঞান,বর্ণশিখা ও সূই সুতা প্রতিযোগীতার বাছাই হয়ে বিজয়ীরা ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হন ।
আগামী ২৬ শে মার্চ (স্বাধীনতা দিবসে) আকর্ষনীয় যেমন খুশি-তেমন সাজ প্রতিঃ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিরতণী সভা অনুষ্ঠিত হবে বলে ক্রীড়া উদযাপন কমিটির সদস্য সচিব সুমন সেন জানিয়েছেন ।
