ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত (নিহত-আহত ও গুম) দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করবেন।
মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’র উদ্যোগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
