চট্টগ্রামে অভিযানে গ্রেপ্তার ৮৩

0

চট্টগ্রাম : জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৮৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতভর জেলা পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভিন্ন উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ৭৫ ও নিয়মিত মামলার ৮ আসামিসহ মোট ৮৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় লোহাগাড়া থেকে ৩০০ পিস ইয়াবা, ৩০ পুরিয়া গাঁজা ও চোলাই মদ ২৭ লিটার এবং ফটিকছড়ি উপজেলা থেকে ২৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.