বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

পটুয়াখালী: সদর উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে বদরপুর জাটিবুনিয়া স্লুইসঘাট এলাকায় গণসংযোগ করার সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

পটুয়াখারী সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মজিবুর রহমান টোটন জানান, সরকার বিরোধী আন্দোলনে সালামের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হলেও সেসব মামলায় জামিনে রয়েছেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, ‘সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় সে পলাতক আসামি। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.