মামলা-হামলা ও নির্যাতন করে আমাদের দমিয়ে রাখা সহজ হবে না: ডাঃ শাহাদাৎ

মোঃ আকতার: সদ্য কারামুক্ত ইপিজেড থানা বিএনপির ১৩ নেতা কর্মীর গণ সংবর্ধনা অনুষ্ঠানে নগর বিএনপির সাঃসম্পাদক ডাঃ শাহাদাৎ হোসেন বলেন,মামলা-হামলা ও নির্যাতন করে আমাদের দমিয়ে রাখা সহজ হবে না ।

শহিদ জিয়ার আর্দশ নিয়ে আগামীর ফ্যাসিবাদী মুক্ত বাংলাদেশ গঠনে সকল মতবেদ,ধন্দ ও কৌন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপি কে সু-সংগঠিত করতে দৃঢ় আহবান করেন ।

তিনি ৫ইমার্চ রাত ৮টায় দঃহালিশহর সিমেন্ট ক্রসিংস্থ ইপিজেড থানা বিএনপির আহবায়ক সরফরাজ কাদের রাসেলের বাসভবনে কারামুক্তদের গন সংবর্ধনায়ে উপরোক্ত কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন-নগর যুবদল নেতা মোঃ জসিম উদ্দিন,নগর মহিলা দলের নেত্রী বেগম ফাতেমা বাদশা, বেগম লুৎফুন্নেছা ,নগর শ্রমিক দলের  ও ডক বন্দরের সাঃ সম্পাদক শামসুল আলম,কেনিদ্রয় ছাত্রদলের যুগ্ন সম্পাদকও নগর সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন,বন্দর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক-নুরুজ্জামান,৩৬নং ওয়ার্ড সভাপতি হাজ¦ী জাহিদুল হাসান, নগর মহিলা সহ- সভানেত্রী আঁখি সুলতানা,৩৮নং ওয়ার্ড সাঃ সম্পাদক মোঃ সেলিম , ইপিজেড থানা বিএনপির সদস্য পাপেল,যুবদল নেতা-জিয়াউর রহমান জিয়া, ছাত্রদল নেতা – মোঃ হোসেন টিটু, সাজ্জাদ হোসেন,রাসেল,রনি,সুমন।

সদ্য কারামুক্ত ১৩ নেতা কর্মীরা হলেন- ইপিজেড থানা বিএনপির আহবায়ক সরফরাজ কাদের রাসেল,সদস্য -মুজাদ বারেক,মোঃ শাহজাহান,যুবদল নেতা-মোঃ হাসান মুরাদ,মিজানুর রহমান পারুল,জালাল,ছাত্রদলের সাবেক সভাপতি মজিুবর রহমান, ছাত্রদলের রিয়াদ,সোহেল,নওশাদ,সাইফুল,জাবেদ,ওয়ারুপ \ এছাড়া একই দিন অপর বিএনপি নেতা মোঃ আশ্রাফ উদ্দিন এর অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয় ।

এর আগে কারামুক্ত সাহেদ,রাসেল,সাজ্জাদ,রিয়াদ কে ও ইপিজেড থানা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় । গণ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবকদল,মহিলা দল,তাতীঁদল, জাসাস নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য-মুরব্বী সমাজের নেতৃবৃন্দ স্বক্রিয় উপস্থিত ছিলেন ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.