চট্টগ্রাম: মধ্য বসন্তেও ঘন কুয়াশার কারণে অবতরণ করতে না পেরে আকাশে চক্কর দিচ্ছে বিমান।
রোববার (১৩ মার্চ) সকাল সোয়া ৬টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিজি-০২৪ ফ্লাইটের ওই বিমানটির অবতরণ সময় ছিল। তবে সকাল পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আকাশেই চক্কর দিচ্ছে বিমানটি।
অর্থাৎ প্রায় দেড় ঘণ্টা ধরে কুয়াশা কাটাতে আকাশেই ঘোরাফেরা করতে হচ্ছে। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আবুধাবী থেকে চট্টগ্রামের। এতে যাত্রী রয়েছেন প্রায় ৩০০ জন।
শাহ আমানত বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজ উদ্দিন বলেন, আরও কিছুক্ষণ বিমানটি চক্কর দেবে। যদি তাও পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে ঢাকায় চলে যাবে বিমানটি।

Comments are closed.