মোরশেদ রানা : সৌদিআরবে আগামী ছয় মাসের মধ্যে সকল মোবাইল দোকানের সেলসম্যান, ম্যানেজার, ক্যাশিয়ার, মোবাইল রিপেয়ার মেকানিক, এমনকি মোবাইলের এ্যাকসেসরিজ বিক্রেতা পর্যন্ত সৌদি হতে হবে এই মর্মে আদেশ জারি করা হয়েছে। শ্রম মন্ত্রনালয় বিষয়টি যে কতটুকু গুরুত্ব সহকারে নিয়েছে সেটির আলামত ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। পূর্ব ঘোষনা অনুযায়ী ১লা সেপ্টেম্বর২০১৬ইং এর মধ্যে মোবাইল সেক্টর (১০০%)শত ভাগ সৌদি নাগরিক হওয়া বাধ্যতামূলক থাকার থাকলেও সম্প্রতি শ্রমমন্ত্রনালয় ১০জুন ২০১৬ইং এর মধ্যে ৫০% সৌদি হওয়ার পূন:আদেশ জারি করে।কিন্তু, লক্ষনিয় বিষয় হচ্ছে ইতি মধ্যে বিভিন্ন স্থানে চেক শুরু হয়েগেছে।মোবাইল দোকানে বিদেশিদের পেলে দোকান বন্ধ করে নিয়েযাচ্ছে।কফিল বা মালিক অংিকার নামায় সাক্ষর দিয়ে সময় নিয়ে আসতে হচ্ছে। রিয়াদের মোবাইল ব্যাবসায়ি মো:হাসান জানায়,অল্পপুজির মধ্যে লাভ জনক ছিল বলে অনেকে মোবাইল ব্যবসা বেছে নিয়েছিল, কিন্তু এই আইনের ফলে অনেক বাংলাদেশি সহ বহু প্রবাসী বিপদগ্রস্ত হবে।তাই সময় থাকতে মোবাইল সেক্টরে জডিতদের অন্য ব্যাবসা, চাকরিজীবীরা কফিল পরিবর্তন বা বিকল্প ব্যবস্থা নিয়ে বৈধ ভাবে থাকার পরামর্শ দেন।
এ বিভাগের আরও খবর

Comments are closed.