মোরশেদ রানা : স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী সকালে ১৭ মার্চ সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দুতাবাসে পালন করা হয় । একই সঙ্গে সরকারিভাবে দিনটি জাতীয় শিশু দিবস। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দুতাবাসে হয়ে গেল আলোচনা সভা, পুরুস্কার বিতরনী ও দোয়া । রাষ্ট্রদুত গোলাম মসীহর সভাপতিত্বে ও এইচওসি মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, ডিসিএম ড. মো. নজরুল ইসলাম পিএইচডি, ডিফেন্স এ্যার্টাচি ব্রিগেডিয়ার জেনারেল ফারুক উল হক, রিয়াদ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম ভূইয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আব্দুস সালাম, আওয়ামী পরিষদের সাধারন সম্পাদক এম আর মাহবুব, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এম এ জলিল, মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার অধ্যক্ষ বদরুল আলম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ইংরেজী শাখার অধ্যক্ষ বজলুর রশিদ প্রমূখ । রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করেন দুতাবাসের কর্মকর্তা বৃন্দ ।
জাতীয় সংঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য অনুষ্ঠানের সূচনা করা হয় ।
আলোচনা সভায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা ও ইংরেজী শাখার ছাত্রছাত্রীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন রাষ্ট্রদুত গোলাম মসীহ ।
বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাযাত করা হয় । আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর কর্ম ও জীবন নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করা হয়।অনুস্টানে সরব স্থরের প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি লক্ষ করা যায়।।

Comments are closed.