চট্টগ্রাম অফিস : বেতন-ভাতা বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রেখেছে।
গত রোববার থেকে সাউদার্ন কলেজ ও হাসপাতালের শিক্ষক-চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।
গতকাল সোমবার সকালে তাঁরা মূল ফটকে তালা দিয়ে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে জরুরি বিভাগ এবং জরুরি অস্ত্রোপচার ছাড়া অন্যান্য সেবাদান বন্ধ রেখেছেন চিকিৎসকেরা।
তাদের কাছ থেকে জানতে চাইলে কলেজের প্রভাষক মিনহাজুল আলম বলেন, ‘আমরা নতুন রোগী ভর্তি নিচ্ছি না। তবে জরুরি বিভাগে রোগী দেখা হচ্ছে। আর জরুরি কিছু অস্ত্রোপচার করা হচ্ছে। আন্দোলনের বিষয়ে আমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকেও (বিএমএ) অবহিত করেছি।’

Comments are closed.