চট্টগ্রাম অফিস : বন্দর নগরী চট্টগ্রামে বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ এলাকার একটি গার্মেন্টেসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গত সোমবার(২৮ র্মাচ) রাত ২টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টেলিফোন অফারেটর নজরুল ইসলাম বলেন, “ শাহ আমানত সেতু এলাকার মান্নান টাওয়ারের ৫ম তলায় হ্যাবস গার্মেন্টসে আগুন লাগে। আগ্রাবাদ ও লামার বাজার ফায়ার সাভির্সের ৮টি গাড়ি ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে গার্মেন্টসটির গোডাউনে রাখা কিছু কাপড় পুড়ে গেছে, যাতে ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, অগ্নিকান্ডের কারন তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

Comments are closed.