নারী পুলিশ অ্যাওয়ার্ড পাচ্ছেন সিএমপির দুই কর্মকর্তা

চট্টগ্রাম অফিস : পেশাগত কাজে বিশেষ অবদানের জন্য ‘নারী পুলিশ অ্যাওয়ার্ড ২০১৬’ এর জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দুই নারী পুলিশ কর্মকর্তা মনোনীত হয়েছেন। তাঁরা হলেন সিএমপি’র সিনিয়র সহকারী কমিশনার মাহমুদা বেগম ও চট্টগ্রামের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মর্জিনা আক্তার মর্জু।

আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উপলক্ষ্যে এই প্রথম বারের মতো ‘নারী পুলিশ অ্যাওয়ার্ড’ প্রর্বতন করে বাংলাদেশ পুলিশ। ৫টি ক্যাটাগরিতে ৩২ জন নারী পুলিশ কর্মকর্তাকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রের খবর। ৩১ মার্চ পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে মনোনীত পুলিশ সদস্যদের হাতে এই বিশেষ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রোববার সিএমপি’র দুই নারী পুলিশ সদস্য অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ার দাপ্তরিক পত্রটি সিএমপি সদর দপ্তরে পৌঁছে।

চট্টগ্রাম মহানগরীর যানজট নিয়ন্ত্রণ ও অবহেলিত-নির্যাতিত নারীদের আইনি অধিকার রক্ষা ও পূনর্বাসনে বিশেষ ভূমিকা রেখেছেন চট্টগাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারি কমিশনার মাহমুদা বেগম। একই ভাবে মামলা অপরাধ নিয়ন্ত্রণে সাহসিতকার সাথে পেশাগত দায়িত্ব পালনে প্রশংসিত হয়েছেন সিএমপি’র পরিদর্শক মর্জিনা আক্তার মর্জু। মেডেল অফ ক্যারেজ ক্যাটাগরিতে এই দুই নারী পুলিশ কর্মকর্তা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.