চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দোকান মালিকের মৃত্যু

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে বহদ্দারহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক খাবার দোকানের মালিকের মৃত্যু হয়েছে।

গত সোমবার গভীর রাতে নগরীর বহদ্দারহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত মো. মনছুর (৩০) হাটহাজারী উপজেলার গরদুয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে।

মনছুর বহদ্দারহাট এলাকায় সাতকানিয়া ভাতঘর নামে একটি খাবার হোটেল চালাতেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, রাতে কাজ শেষে হোটেলের শাটার বন্ধ করার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্পৃষ্ট হন মনছুর। গভীর রাতে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হামিদ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.