আন্তর্জাতিক : তুরস্কের দক্ষিণ-পূর্ব শহর মারদিনের এর শরণার্থী শিবিরে লাগা আগুনে তিন শিশু নিহত ও আহত হয়েছে আরো ছয়জন। নিহত ও আহতের সবাই সিরিয় নাগরিক।
গত মঙ্গলবার সিরিয় শরণার্থীদের ক্যাম্পটিতে একটি মাত্রাতিরিক্ত গরম রান্না যন্ত্রের দুর্ঘটনায় আগুনের উৎপত্তি হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
আগুন নিয়ন্ত্রণের আগেই দ্রুত ছড়িয়ে পড়া অন্তত ত্রিশটি তাবু ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় স্থানীয় দমকল বাহিনীর সঙ্গে ক্যাম্প নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা তুর্কি সরকারের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষও আগুন নিভানোর কাজে অংশ নেয়। প্রায় নয় হাজার শরণার্থীর আশ্রয় নেয়া শিবিরটিতে চলতি সপ্তাহে এটি দ্বিতীয় আগুনের ঘটনা।
তুরস্কের অভ্যন্তরে ২৬টি শরণার্থী শিবিরে ২,৭২,০০০ শরণার্থী আশ্রয় নিয়েছে গত দু’বছরে। সিরিয় নাগরিক ছাড়াও ইরাক ও আফগানিস্তানের নাগরিকদেরও বসবাস রয়েছে ক্যাম্প গুলোতে।

Comments are closed.