তথ্য ও প্রযুক্তি : শহরের যান্ত্রিকতার মধ্যে অনেক শিশুরাই অনেক পশুপাখি অচেনা। অনেকেই আছে যারা শিশুদের পশুপাখি গুলো দেখাতে চান অথবা তাদের ডাক শোনাতে চান। তবে সময়ের অভাবে তা হয়ে ওঠে না।
এখন আর বই দেখে, নিজে মুখে শব্দ করে বা সিডি চালিয়ে বাচ্চাকে পশুদের ডাক শেখাতে হবে না। গুগলের সাহায্যেই শেখাতে পারবেন। এসে গেছে গুগলের নতুন ইন্টার্যাকটিভ ফিচার।
গুগলে গিয়ে অ্যানিমাল নয়েজ লিখে সার্চ করলেই এসে যাবে পশুর নাম, ছবি ও ডাক। কোনও বিশেষ পশুর ডাক দিয়েও সার্চ করতে পারেন।
এখনও পর্যন্ত মোট ১৯টি পশুর ডাক রয়েছে গুগলের এই ফিচারে। এর মধ্যে রয়েছে জেব্রা, এপ, বিড়াল, সিংহ, বারাশৃঙ্গ, পেঁচা, শুয়োর, গরু, হাঁস, হাতি, ঘোড়া, রাকুন, বোহেড, তিমি, কুঁজো তিমি, নেকড়ে, মোরগ, ভেড়া, বাঘ ও টার্কি।

Comments are closed.