বিনোদন : অভিনেতা মাসুদ আলী খান অভিনয় থেকে দূরে আছেন গত দেড় বছরেরও বেশি সময় ধরে। অসুস্থতার জন্য বিছানায় শুয়েই তিনি এখন সময় কাটাচ্ছেন।
জানা যায়, ২০১৪ সালের ২৪ অক্টোবর একটি নাটকের শুটিং থেকে বাসায় ফিরে বাথরুমে পড়ে কোমড়ে মারাত্মক আঘাত পান তিনি। ধীরে ধীরে দেড় বছরে কিছুটা সুস্থ হলেও তিনি পুরোপুরি সুস্থ নন। যে কারণে আদৌ আর অভিনয়ে ফেরা হবে কিনা সেটাও নিশ্চিত নয়।
তিনি সময় পার করেন টিভি দেখে, পুরোনো দিনের স্মৃতিচারণ করে আর বই পড়েই সময় কাটছে তার। সহধর্মিণী তাহমিনা খানই যেন তার সার্বক্ষণিক সঙ্গী। মাসুদ আলী খান বলেন, ‘আমার দুই ছেলে মেয়ে। মেয়ে সীমা ঢাকাতেই আছে। আর ছেলে সুমিত আমেরিকায়। দুর্ঘটনার পর এখনো সুস্থ হইনি।
তিনি বলেন, সবাই দোয়া করবেন যাতে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি। খুব মিস করি আমার চাকরি জীবন, অভিনয় জীবনের সহকর্মীদের আর ভক্তদের ভালোবাসা। জানি না আর অভিনয়ে ফিরতে পারব কিনা, তবে সত্যিই অভিনয় খুব মিস করি।’

Comments are closed.