শিক্ষা আইন সংশোধনের দাবিতে মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক : ২০১৬ এর কয়েকটি উপধারা জাতীয় শিক্ষা অাইন সংশোধনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে কালো পতাকা দিয়ে মানব বন্ধন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চট্টগ্রাম জেলা শাখা।

আজ (১০ এপ্রিল) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে নিরব মানববন্ধনে অংশ নেন পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির শতাধিক সদস্য।

মানব বন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চট্টগ্রাম শাখার সিনিয়র সহ-সভাপতি একেএম নুর হোসেন। মানব বন্ধনে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ছাবের আহমদ বলেন, শিক্ষামন্ত্রী গত সপ্তাহে জাতীয় শিক্ষা আইন ২০১৬ এর কয়েকটি ধারা উপধারা উপস্থাপন করেন। ধারা সমুহরে মধ্যে এমন কয়েকটি উপধারা উপস্থাপন করেন যা যৌক্তিক নয়। আমরা শিক্ষা আইন ২০১৬ অনুমোদন হওয়ার আগে তা সংশোধন করার জন্য শিক্ষামন্ত্রী ও সরকারে নিকট আকুল আবেদন জানাচ্ছি।”

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চট্টগ্রাম জেলার অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, হঠাৎ করে শিক্ষা আইন ২০১৬ এর কয়েকটি ধারা উপধারা সংসদে পাস করার জন্য উপস্থাপন করা হয়েছে। সরকার কর্তৃক অনুমোদনহীন কোন বই ও রেফারেন্স যদি দোকানে এবং প্রেসে ছাপিয়ে বিক্রি করে আদালতের ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট যে কোন সময় মোবাইল কোর্ট পরিচালনা করে বিক্রেতাসহ সংশ্লিষ্টদেরকে ৩ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদন্ড দিতে পারবে। এটা অযৌক্তিক এবং স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, এই ধারা প্রত্যাহার করতে হবে বলে মনেকরেন তিনি।

চট্টগ্রাম জেলা সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, ২০১৬ শিক্ষা নীতির অযৌক্তিক ধারা প্রত্যেহার করে সংসদে পাস করতে হবে। না হয় বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতি কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.