দি পেনিন্সুলা চিটাগং বৈশাখে ১০১ পদের বাহারি খাবারের আয়জন

চট্টগ্রাম :  পহেলা বৈশাখ আমাদের দেশের এমন একটি উৎসব যেখানে সকল ধর্মের মানুষ বৈশাখী রঙে নিজেদের রাঙিয়ে এই উৎসব পালন করেন। বর্ষবরণের এই দিনটি শুধুমাত্র ঢাকা বা চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং দেশের সব অঞ্চলের মানুষের জন্য একটি অন্যতম উল্লেখযোগ্য উৎসব । নগরবাসী এবং অতিথিদের এই দিনটিকে উৎসবমুখর করার জন্য দি পেনিন্সুলা চিটাগং আসছে নতুন কিছু আয়োজন নিয়ে। পুরো হোটেলের সাজ সজ্জায় ব্যবহিত হচ্ছে রঙিন ছবি, একতারা আর বাহারি মুখোশ । প্রতিটি অতিথিকে বরণ করে নেওয়া হবে ঐতিহ্যবাহী দেশীয় মিষ্টি/মিঠাই দিয়ে। হোটেলের লাগুনা রেস্তোরাঁয় লাঞ্চ এবং ডিনার – এ বাউল গানের মনমাতানো সুর দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান । ১০১ পদের বাহারি খাবার পরিবেশন হবে লাঞ্চ ও ডিনার বুফেতে। আরও থাকছে মজাদার চটপটি, ফুচকা ও মুখরোচক নানা স্বাদের ভর্তার সমারোহ। এছাড়া বিভিন্ন পদের পান্তা ইলিশ তো থাকছেই। পুরো দিনটিকে আরও উৎসবমুখর করার জন্য থাকছে বিনামুল্যে মেহেদী/আলতা দেওয়ার সুযোগ। এই সব আনন্দ উপভোগ করা যাবে জনপ্রতি মাত্র ১৯৯৯++ এ। বিস্তারিত ০১৭৫৫৫৫৪৫৫২ ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.