সিটিনিউজবিডি : চমেক ছাত্রসংসদের আয়োজনে এবং বাংলাদেশ ছাত্রলীগ চমেক এর সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ ১১ই এপ্রিল ২০১৬ সোমবার, সকাল ১০ টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন । অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদের কে দেশপ্রেমে বলিয়ান হয়ে বহুমাত্রিক চিন্তা করতে হবে।পাঠ্য শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছেন।প্রধানমন্ত্রীর এই সোনার বাঙলা বিনির্মান আন্দোলনকে শতভাগ সফল করতে হলে আজকের মেডিকেল শিক্ষার্থীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সেলিম মুহাম্মদ জাহাঙ্গীর,বিএমএ চট্টগ্রাম এর সভাপতি ডাঃ মুজিবুল হক খান, সহসভাপতি ডাঃ মাহবুবুল আলম,ডাঃ মনোয়ারুল হক শামীম,সাংগঠনিক সম্পাদক ডাঃ রবিউল করিম,সাচিপ চমেকহা এর সাধারন সম্পাদক ডাঃ নাসির উদ্দীন মাহমুদ,বিএমএ চট্টগ্রাম এর কার্যকরী সদস্য ডাঃ রেজোয়ান রেহান,সার্জারি বিভাগের ডাঃ আশরাফ আলী,মেডিসিন বিভাগের ডাঃ অশোক কুমার দত্ত, ডাঃ সুজত পাল,ডাঃ মনজুর মোরশেদ,ডাঃ এম এ জাহেদ,ডাঃ কামাল উদ্দীন,কমিউনিটি মেডিসিন বিভাগের ডাঃ সাঈদ মাহমুদ , ফরেনসিক মেডিসিন বিভাগের ডাঃ আবুল কাশেম।এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রসংসদের সম্মানিত সহসভাপতি নাবিদ আনজুম তানভির,সাধারন সম্পাদক আরমানউল্লাহ চৌধুরী,বাংলাদেশ ছাত্রলীগ চমেক এর সম্মানিত সভাপতি রাশেদুল ইসলাম, সাধারন সম্পাদক তারিফুল ইসলাম রাতিন।অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ছাত্রসংসদের বহিঃক্রীড়া ও বার্ষিকক্রীড়া বিভাগের সম্পাদক আবু সুফিয়ান সিনিয়র সদস্য মোসফেকুস সালেহীন রিমন,জুনিয়র সদস্য হাবিবুর রহমান এবং ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক নাঈম সরকার প্রমূখ।
প্রধান অতিথির হাত থেকে প্রজ্বলিত মশাল নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন বহিঃক্রীড়া ও বার্ষিকক্রীড়া বিভাগের সম্পাদক আবু সুফিয়ান।
এ বিভাগের আরও খবর

Comments are closed.