আবু জাফর স্মৃতি সংসদের সিজিপিএল ফোর ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

সিটিনিউজবিডি :   সাবেক কাউন্সিলর আবু জাফর স্মৃতি সংসদ এর উদ্যোগে আজ ৯ই এপ্রিল শনিবার সন্ধ্যা৭ টায় দারোগাহাট রোডস্থ স্থানীয় মাঠে প্রতি বছরের ধারাবাহিকতায় জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিজিপিএল টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মাননীয় সাংসদ সাবিহা নাহার বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএর বোর্ড মেম্বার হাসান মুরাদ বিপ্লব, লার্ক পেট্রোলিয়ামের চেয়ারম্যান ক্যাপ্টেন কামাল নেওয়াজ, সালাউদ্দিন ইবনে আহমদ, আতাউল্লাহ চৌধুরী, মোহামেডান স্পোটিং ক্লাব ব্লুজের অর্থ সম্পাদক আবু মোরশেদ। স্মৃতি সংসদের সভাপতি আমিনুল হক বাবু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- আসাদুজ্জামান খান, হোসেন উদ্দিন, সাজ্জাদ মাহমুদ রাসেল, পারভেজ রহমান জনি, আবু নঈম, নিজাম উদ্দিন, সাজ্জাদ জাফর, সোহেলুর রহমান পিন্টু, মোঃ রাজু, মোঃ আরাফাত, মোঃ ফারুক, মোঃ তারেক, আসিফ ইকবাল, মোঃ তাসফিক, রনি প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.