সাংবাদিক শফিক রেহমানে ৫ দিনের রিমান্ড

ঢাকা : সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার দুপুরে পুলিশ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে। বিচারক মাজহারুল ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা মামলায় গ্রেফতার করা হয় তাকে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.