৩ দিনে ১০০ কোটি আয় শাহরুখের ‘ফ্যান’

বিনোদন  : মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটির ওপরে আয় করেছে সিনেমাটি। ভারতে প্রায় সাড়ে ৩ হাজার এবং ভারতের বাইরে ১১ শত পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ফ্যান’।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত এ মাইলফলক অর্জন করেছে সিনেমাটি। এর আগে অক্ষয় অভিনীত ‘এয়ারলিফট’ সিনেমাটি ছিল চলতি বছরের সবচেয়ে দ্রুত ১০০ কোটির ঘরে পৌছান সিনেমা। ‘ফ্যান’ সিনেমাটি প্রথম তিন দিনে শুধুমাত্র ভারতে আয় করেছে ৭৪.৭৯ কোটি রুপি (নিট ৫২.৩৫) এবং ভারতের বাইরে আয় করেছে ৪৩ কোটি রুপি। সব মিলিয়ে তিন দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১১৭.৭৯ কোটি রুপি। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

মুক্তির পর থেকেই দর্শক এবং সমালোচকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। এমনটাই তথ্য জানিয়েছেন বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ।

‘ফ্যান’ সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। আরিয়ান খান্না এবং গৌরব দুইটি চরিত্রেই অভিনয় করেছেন শাহরুখ খান। সিনেমায় পরিচালক মনীশ শর্মা তুলে ধরেছেন ২০ বছর বয়সি এক ভক্তের কাহিনি। যে কিনা সুপারস্টার আরিয়ান খান্নার একজন অন্ধ ভক্ত। গৌরব নামের এ ভক্তের খাওয়া, ঘুম, চলাফেরা এমনকি চেহারাও আরিয়ান খান্নার মতো।

এ বিভাগের আরও খবর

Comments are closed.